নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দোহাজারী আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সোমা মুৎসুদ্দী এর সঞ্চালনায় ও আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী ড.কর্ণেল (আবঃ) অলি আহমদ বীর বিক্রম, এবং প্রধান বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মৃদুল কান্তি দেবনাথ। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলার এডিপির সদস্য গোলাম কিবরিয়া শিমুল,গণতান্ত্রিক কৃষক দলের আহবায়ক মমতাজ উদ্দিন, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী,সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, খানদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল বশর প্রমূখ।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ