নিজস্ব প্রতিনিধিঃ হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে ২৭ নভেম্বর। ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার দোহাজারী ভেন্যুর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় গত ২ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮টায়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি মোঃ জসীম, দোহাজারী প্রেসক্লাবের সভাপতি নাছির উদ্দীন বাবলু, চন্দনাইশ প্রেসক্লাবের সদস্য সচিব সৈকত দাশ ইমন, সাংবাদিক এম ফয়েজুর রহমান, এস এম রাশেদ, ফয়সাল চৌধুরী, রনি দেব, মোঃ তারেক, নয়ন দাশ প্রমুখ।প্রতিযোগিতায় ২৪টি দল ৬টি গ্রুপে অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় দোহাজারী হাইওয়ে থানা ২-০ সেটে চিরিংগা হাইওয়ে থানাকে পরাজিত করে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন এসআই মুরাদ।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ