০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"effects":1,"transform":1,"addons":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক বোয়ালখালী প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, অসঙ্গতি ও জনভোগান্তির চিত্র তুলে ধরেন। ইউএনও মেহেদী হাসান ফারুক সাংবাদিকদের উপস্থাপিত সকল বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, “উপজেলার সামগ্রিক উন্নয়নে আমাকে বহু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই অগ্রযাত্রায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, “উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। বোয়ালখালীতে ভালো কিছু করার ইচ্ছা আমার প্রবল, এজন্য সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন।” এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম (দৈনিক যুগান্তর), সাবেক সভাপতি অধীর বড়ুয়া (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী (দৈনিক কালবেলা), সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম (দৈনিক চট্টগ্রাম প্রতিদিন), প্রভাষ চক্রবর্তী (দৈনিক স্বাধীন বাংলা), এস. এম. নাঈম উদ্দিন (দৈনিক আজাদী), শাহা আলম বাবলু (বাংলা টিভি), খোরশেদুল আলম (দৈনিক মুক্ত খবর), তৌহিদুর রহমান (নাগরিক টিভি), সবুজ অরণ্য (দৈনিক স্বদেশ বিচিত্রা), এম. আর. তাওহীদ (দৈনিক আমার বার্তা), শাহেদ হোসাইন ছোটন (দৈনিক ভোরের দর্পণ), তাজুল ইসলাম (দৈনিক আলোর বাংলাদেশ), মনির চৌধুরী রানা (একুশে সংবাদ), বিপ্লব দাস (দৈনিক আলোকিত সকাল) প্রমুখ। উল্লেখ্য, ইউএনও মেহেদী হাসান ফারুক এর আগে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

সময় : ১০:৪৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫