ঢাকা, আজিমপুর রাজধানীর আজিমপুর এলাকা থেকে ইতি (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মালিহা নামে তার পরিচিত এক বান্ধবীর বাসা থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে বের হয়ে যাওয়ার পর থেকে তার অবস্থান জানা যায়নি বলে পরিবার ও স্বজনরা জানিয়েছে। নিখোঁজ ইতির বাবার নাম সুমন, যিনি চাঁদপুরে অটোরিকশা চালান। পরিবারের লোকজন জানান, ইতি চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা। মালিহার বাসায় কাজের সুবাদে কয়েকদিন ধরে অবস্থান করছিল সে। ঘটনার সময় মালিহা বাসায় না থাকায় ইতি একা সুযোগ পেয়ে বাসা থেকে বের হয়ে যায়। স্বজনদের দাবি, ইতি ঢাকায় নতুন হওয়ায় আজিমপুর, পুরান ঢাকা বা ধানমন্ডি এলাকার রাস্তাঘাট সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। তাই দ্রুত তাকে খুঁজে পাওয়ার জন্য সহায়তার অনুরোধ জানিয়েছেন তারা। নিখোঁজ ইতির সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে যোগাযোগ: ০১৭৭০-২১২৬৩১ নিখোঁজ সংক্রান্ত যেকোনো তথ্য কাছের থানা বা পরিবারের কাছে জানাতে অনুরোধ করা হচ্ছে।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ