০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আট দফা দাবিতে বোয়ালখালীতে নার্সেস অ্যাসোসিয়েশনের প্রতীকী শাট-ডাউন

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আট দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতীকী শাট-ডাউন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করেন কর্মরত নার্সিং, মিডওয়াইফারি এবং সেবক-সেবিকারা। কর্মসূচিতে অংশ নেওয়া নার্সরা জানান, দাবিগুলো পূরণ না হলে তারা ধারাবাহিক কর্মসূচি পালন করবেন। আগামী ২ ডিসেম্বর থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও নার্সিং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করা হবে বলেও ঘোষণা দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন রিজিয়া বেগম, রত্না চক্রবর্তী, জোসনা আক্তার, ডেজি মহাজন, কামরুন নাহার, রুবি চৌধুরী, নাসরিন আক্তার, লিপিকা চৌধুরী, মুক্তা আচার্য্য, মেনকা দে, বিউটি বড়ুয়া, শামিমা রহমান, সুমনা রানী, মাঞ্জুর আক্তার, অপু দত্ত, সৃষ্টি বিশ্বাস, হোসনে আরা বেগম, শরিফাতুর নূর উর্মি, রোজিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমি, সুমিতা সাহা, আখতার জাহান, মেঘলা রায় প্রমুখ।

নার্সদের আট দফা দাবি

১. নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ অবিলম্বে অনুমোদন ও বাস্তবায়ন।
২. নার্সদের উচ্চতর পদে (৯ম থেকে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষ ও সুপার নিউমারারি পদোন্নতি চালু।
৩. নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইনস্ট্রাক্টর পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ।
৪. ডিপ্লোমা নার্স–মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাস) সমমান দেওয়া।
৫. সব গ্রাজুয়েট নার্স–মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু।
৬. বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং–মিডওয়াইফারি প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট নিয়োগবিধি, মানসম্মত বেতন কাঠামো প্রণয়ন এবং ভুয়া–নিবন্ধনবিহীন নার্স–মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।
৭. নার্স–মিডওয়াইফদের ঝুঁকিভাতা প্রদান এবং বিগত সরকারের চাপিয়ে দেওয়া ইউনিফর্ম বাতিল।
৮. শয্যা, রোগী ও চিকিৎসকের অনুপাতে পর্যাপ্ত নার্স–মিডওয়াইফের নতুন পদ সৃষ্টি ও নিয়োগ

সময় : ০১:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫