আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচন করার আহ্বান সোমবার বিকেল বিএনপি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এস কে খোদা তোতন এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তরা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সনে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং দেশ স্বাধীন হয়েছিল। চট্টগ্রামের মাটিতেই তিনি শাহাদাত বরণ করেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রাম সহ বাংলাদেশের ৫টি নির্বাচনীয় আসনে নির্বাচন করে প্রতিটি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। উল্লেখ্য তখন চট্টগ্রাম থেকে নির্বাচন করায় সমগ্র চট্টগ্রাম বিভাগে বিএনপি’র নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনার যুগিয়েছিল। ২৪’ জুলাই আগস্ট বিপ্লবের পরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম বিভাগের ও বিএনপি নেতাকর্মীদেরকে উৎসাহিত করার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চট্টগ্রাম থেকে নির্বাচন করার জন্য আমরা বিএনপি’র সমর্থক গোষ্ঠি জোর আহ্বান জানাচ্ছি। আহ্বায়ক এস কে খোদা তোতন সহ বিএনপি অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ