১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে আলো সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":2,"effects":1,"addons":3},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় আলো সুইটস নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার শাকপুরা চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ। অভিযানে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়, যেখানে ১টি মামলা দায়ের করা হয় এবং ১ জনকে অভিযুক্ত করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আলো সুইটসকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “আলো সুইটসকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং উৎপাদিত পণ্যের গায়ে মেয়াদ সংক্রান্ত অস্বাভাবিক ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের মাধ্যমে সেবাগ্রহীতার স্বাস্থ্য বা জীবনহানি ঘটবার আশঙ্কা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।” তিনি আরও বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বোয়ালখালীতে আলো সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা

সময় : ০১:১৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫