০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদের সভায় বক্তারা- জাতির যে কোন সংকটে জিয়া পরিবারের উপরই ছিল মানুষের আস্থা

বোয়ালখালী প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন-স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসা রয়েছে। জাতির সংকট উত্তরণে শুধু পচাঁত্তরের ৭ নভেম্বর নয় মহান স্বাধীনতা থেকে শুরু করে সবসময় মানুষের আস্থা ও ভরসাস্থল ছিল পরিবারটি,ভবিষ্যতে ও এ ধারা অব্যাহত থাকবে। পরিষদের আহবায়ক মনজুর আলম মাস্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ মন্নানের সঞ্চালনায় গত রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব আনোয়ার হোসাইন চৌধুরী, মাহম্মদুল হক মেম্বার, ইউচুপ নবী,পল্টু বড়ুয়া,মোঃ হাসান চৌধুরী চেয়ারম্যান, ছৈয়দ হোসেন কন্ট্রাক্টর, নুরুল আলম মমতাজ ও মিজানুর রহমান অভি প্রমূখ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি ও দুর্বৃত্তদের গুলিতে আহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী,চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহর সুস্হতা কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

সময় : ০৪:০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫