রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) কর্তৃক রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের প্রংজাং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সহায়ক সামগ্রী (চেয়ার, টেবিল ও বেঞ্চ) প্রদান করা হয়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৭০২৫ লে. কর্নেল এ বি এম শাহ্ রেজা, পিএসসি-এর নির্দেশনায় রাইক্ষ্যংপুকুরপাড়া লগ বেস ক্যাম্পের কমান্ডার উদ্যোগটি বাস্তবায়ন করেন। বিদ্যালয়ের জন্য ০১টি চেয়ার, ০১টি টেবিল ও ২০টি বেঞ্চ তৈরি করে দেওয়া হয়, যার সমস্ত ব্যয়ভার রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) বহন করেছে। বিজিবির এ মানবিক উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন। তারা বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় মানবিক ও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসে, যা পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করছে। রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) জানিয়েছে, ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তারা অঙ্গীকারবদ্ধ থাকবে।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ