নিজস্ব প্রতিনিধিঃ দোহাজারী প্রবাসী ঐক্য পরিষদ ইউ.এ. ই এর পক্ষ থেকে সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সদস্য নজরুল ইসলাম-এর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দোহাজারী প্রবাসী ঐক্য পরিষদ ইউ,এ ই এর দেশে আবস্থানগত সংগঠনের সদস্য নজরুল ইসলাম কে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে অনুষ্ঠানের মাধ্যমে রায়জোয়ারা আলী হোসেন বেগম খাতুন সুন্নিয়া নূরানী একাডেমিতে। নজরুল ইসলাম সংযুক্ত আরব আমিরাতে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ব্যয় বহন করা তার পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ায়, সংগঠনের নেতৃবৃন্দ তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সে সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, সহ- অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, মো: রফিক, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: রাকিব, দপ্তর সম্পাদক নুরুল আলম,সদস্য জসীমউদ্দীন, মোঃ রাশেদ প্রমূখ এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ একযোগে একটি তহবিল গঠন করেন এবং নজরুল ইসলামের পরিবারের হাতে সহায়তার অর্থ তুলে দেন। নেতৃবৃন্দ বলেন, আমাদের সংগঠনের সদস্যরা পরস্পরের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকারে ঐক্যবদ্ধ। নজরুল ভাই আমাদের একনিষ্ঠ সদস্য। তার সুস্থতা কামনা করি এবং তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” নজরুল ইসলামের পরিবার দোহাজারী প্রবাসী পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“এই দুঃসময়ে পাশে দাঁড়ানোয় আমরা চিরকৃতজ্ঞ। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় আশা।”এই উদ্যোগ প্রমাণ করে, সংগঠনের সদস্যরা দেশের মানুষের পাশে থেকে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ