
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম মঞ্জু। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুদ্দিন সুমন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নেজাম আহমেদ। মতবিনিময় সভায় আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিতভাবে এগিয়ে নিতে করণীয় নিয়ে মতামত প্রদান করা হয়। প্রধান অতিথি মঞ্জুর আলম মঞ্জু সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং সবধরনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক 











