
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ড. কর্ণেল অলি আহমদের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র সদস্য ও সাতকানিয়া উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পক্ষ থেকে বুধবার (১ অক্টোবর) খাগরিয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপে এ বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে খাগরিয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বচন মেম্বার, খাগরিয়া ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি মুজিবুর রহমান, গুরা মিয়া সওদাগর, নুরুল কবির মেম্বার, ইদ্রিস মিয়া, রাকিব, সোলায়মান সওদাগর, জাহাঙ্গীর, মান্নান আব্দুল মেম্বার, মো. আলমগীর, মাহাফুজ, আবুল কাশেম, নুরুল ইসলাম, সেলিম, ইরফান, মাহাবুবসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নুরুল ইসলাম বলেন, “এদেশের মানুষ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। সব ধর্মের মানুষের ঐক্যই এই দেশের বড় শক্তি। দীর্ঘ ১৭ বছরে আমাদের দলের প্রধানের কোন দুর্নীতি প্রমাণ করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।” এ সময় তিনি মন্দির সংস্কারের জন্য ৪০ বস্তা সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতিও দেন। তিনি আরও বলেন, “আমরা এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাব।”
নিজস্ব প্রতিবেদক 











