নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডের ছন্দারিয়া গ্রামে, একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের জন্মভূমিতে, শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় রাধাগোবিন্দ সেবা মন্দির দুর্গা পর্ষদ ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বোয়ালখালী পৌরসভা সংসদের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষক কৃষ্ণ গোপাল দাস এবং সভাপতিত্ব করেন সহ-সভাপতি আশুতোষ দাস। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লোকসাংস্কৃতিক প্রতিষ্ঠান **‘বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’**র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শিল্পী-সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সভাপতি শ্রী রূপন ধর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বাবলা দত্ত, আইন বিষয়ক সম্পাদক ছোটন শীল, পৌরসভা সংসদের সাংগঠনিক সম্পাদক রাজু দাশ, নির্বাহী সদস্য শ্রীমতি জয়শ্রী দাশ, শিক্ষক ডলি দাশ এছাড়াও দুর্গাপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল দাস, মিন্টু দাস, পুলিন দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, *“নতুন প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞান, নৈতিক শিক্ষা
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ