০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা নির্মাণ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধিঃ এম আর তাওহীদ, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ এর প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (২৩ সেপ্টেম্বর) প্রতিমা নির্মাণ কার্যক্রমের বিভিন্ন স্পট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রহমত উল্লাহ। এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ইউএনও প্রতিমা নির্মাণের অগ্রগতি খোঁজখবর নেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দেন তিনি। এ ছাড়া পূজা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

সময় : ১২:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫