কর্ণফুলী ডেক্সঃ অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৫ইং চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার ৯নং আমুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড কানুনগোপাড়া উত্তর সর্দারপাড়া এলাকার শ্রীশ্রী জ্বালা কুমারী মন্দিরের মূল গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোহাম্মদ ফারুক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় মন সর্দার (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত মেঘনাথ সর্দারের ছেলে এবং ওই এলাকারই বাসিন্দা। অভিযানে তার হেফাজত থেকে একটি সচল ফায়ারিং পিনসহ দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ জানান, আটককৃত মন সর্দারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে, একটি অস্ত্র আইনে এবং অন্যটি মাদক আইনে।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ