সময় :
১১:৩৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
৭০৫
পড়েছেন
নিজস্ব প্রতিবেদকঃ বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।১৭ সেপ্টেম্বর, বুধবার, সকাল ১১টায় বোয়ালখালী উপজেলা প্রশাসন মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। এছাড়া বোয়ালখালী উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো: রাসেল, এসিল্যান্ড কানিজ ফাতেমা। ক্যাপ্টেন মোস্তফা শাহরিয়ার রাফিদ, থানা অফিসার ইনচার্জ মো: লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার পঃ কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইছাহাক চৌধুরী ও সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ নুরুন্নবী চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামের আমির ডা: খোরশেদ আলম, বোয়ালখালী পৌরসভা বিএনপি নেতা হাজি আবু আকতার, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, জামায়াতে নেতা সাইদুল আলম, আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা পুজা উদযাপন পরিষদ এবং পুজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা পূজা কমিটির সভাপতি বাবু স্বপন শীল, উপজেলা পূজা পরিষদ উদযাপন কমিটির আহবায়ক বাবু শ্যামল বিশ্বাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য ও উপস্থিত ছিলেন।সভায় সকল পূজা কমিটিকে সন্ধ্যা ৬টায় মধ্যে প্রতিমা বিসর্জনের নর্দেশ প্রদান করা হয়। পূজা চলাকালীন সময় ইপটেজিং, মাদক সেবন,ডিজে পার্টি যাতে সাউন্ড দিয়ে বাদ্যযন্ত্র বাজাতে না পারে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এহেন বিষয় বর্জন ও প্রতিরোধ করতে বলা হয়। অনলাইন ও ফেজবুকের গুজব থেকে সতর্কতা অবলম্বন করতে বলেন। এছাড়া পূজা কমিটির প্রতিনিধিদের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে সার্বিক সহযোগিতা ও তাদের নিরাপত্তা কোথাও কোন ধরনের অনিয়ম দুর্নীতি গন্ডগোল পরিলক্ষিত হলে তাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।