জেলা প্রতিনিধিঃ শাহিন আকতার, চট্টগ্রামের পটিয়া সদরের মিনার কনভেনশন হল শনিবার বিকেলে পরিণত হয় এক অনন্য মিলনমেলায়। এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এক হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা জানাতে আয়োজন করে গাজী কে.ডি ফাউন্ডেশন। অনুষ্ঠানের মূল শ্লোগান ছিল—“আজকের কৃতিত্ব, আগামীর নেতৃত্ব।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ্। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসাইন। তিনি বলেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কিন্তু কেবল শিক্ষিত হলেই যথেষ্ট নয়, একজন ভালো মানুষ হওয়াটাই মূল লক্ষ্য হওয়া উচিত। যে পেশাতেই যাই না কেন, তা যেন মানুষের উপকারে আসে। আর সেখানেই জীবনের প্রকৃত সফলতা।” শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি নৈতিক শিক্ষা, গুরুজনদের প্রতি সম্মান এবং মা-বাবার সেবা করার গুরুত্ব তুলে ধরেন।বিশেষ অতিথিদের উপস্থিতি ছিলেন অনুষ্ঠানে সেশন স্পিকার হিসেবে বক্তব্য রাখেন রেনকন এফসি প্রপার্টিজ লিমিটেড-এর সিইও তানভীর শাহরিয়ার রিপন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নসরুল কাদের, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দীন আহাম্মেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, আন্তর্জাতিক ব্যবসা পরামর্শক আলী নেওয়াজ চৌধুরী, সাংবাদিক ও পরামর্শক এস.এম জমির উদ্দিন, জেলা প্রশাসকের এডমিনিস্ট্রেটিভ অফিসার পবন কান্তি দাস এবং উপজেলা শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ বক্তারা তাঁদের বক্তব্যে তরুণ প্রজন্মকে জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে নতুন সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় তরুণ সমাজকর্মী ও উদ্যোক্তারা। এর মধ্যে উল্লেখযোগ্য কাজী হেলাল উদ্দীন, সাঈদ উদ্দীন সাব্বির, কাজী মোজাম্মেল হক, আশরাফ ইফতি, এটিএম ফাউজুল কবির, মোহাম্মদ ইব্রাহীম, তামজিদ উদ্দীন, সাজিদ বিন দিদার, তন্ময় চৌধুরী, হুমায়ুন কবির রাহাত, মো. সাঈদ হামিদ প্রমুখ। আয়োজনটি শিক্ষার্থীদের জীবনে এক অনন্য অনুপ্রেরণা যোগ করেছে। সম্মাননা ও উৎসাহ তাঁদের ভবিষ্যতের নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই আশা করছেন আয়োজক ও অতিথিরা।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ