০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালীতে সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালী থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বোয়ালখালী থানার এস,আই কিশোর কুমার এর সঞ্চালনায় বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার সেনাবাহিনীর মেজর মোহাম্মদ রাসেল প্রধান, অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের মোতওয়াল্লী আলহাজ্ব মোঃ নুরুন্নবী চৌধুরীসহ বিএনপি, জামায়াত ইসলামি, এন.সি.পি নেতৃবৃন্দ। এতে আরো উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদক, সাংবাদিক, থানার কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

সময় : ০৫:১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫