চট্টগ্রাম জেলার মাসিক কল্যাণ সভায় পটিয়া থানার এসআই হাবিবুর রহমান খান শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন। দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার অর্জন করেন তিনি। জানা গেছে, গত জুলাই মাসে এসআই হাবিবুর রহমান খান সর্বমোট ১২২টি ওয়ারেন্ট তামিল করেন। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় তার এ বিশেষ অবদানকে বিবেচনা করে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ এসআই হিসেবে ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্নি বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারগণ ও জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্নি বলেন ভালো কাজের স্বীকৃতি প্রদানই এ পুরস্কারের উদ্দেশ্য। যারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তারা সবসময়ই সম্মানিত হবেন। ভবিষ্যতেও আমরা সম্মিলিতভাবে ভালো কাজের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করব।”
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ