০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাজিদা ট্রেডিংয়ের লিয়াকত হোসেনের বিরুদ্ধে চেক প্রতারণা মামলা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা হয়েছে। জামান হোটেলের মালিক রাশেদ করিম গত ৪ আগস্ট চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।আদালত সূত্রে জানা যায়, ব্যবসায়িক সম্পর্কের সুবাদে লিয়াকত হোসেন খোকন রাশেদ করিমের কাছ থেকে ১ কোটি ৫০ লাখ টাকা ধার নেন। টাকা ফেরতের নিশ্চয়তা হিসেবে সমপরিমাণ অর্থের একটি চেক দেন তিনি। কিন্তু গত ১৮ জুন চেকটি ব্যাংকে উপস্থাপন করলে তা প্রত্যাখ্যাত হয়। ভুক্তভোগী একাধিকবার মৌখিকভাবে টাকা ফেরতের দাবি করলেও লিয়াকত হোসেন সাড়া দেননি। এরপর ৩০ জুন তাকে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। নিরুপায় হয়ে রাশেদ করিম চেক প্রতারণা আইনে সি.আর মামলা নং-৬৬১/২০২৫ দায়ের করলে আদালত সমন জারির নির্দেশ দেন। এ বিষয়ে মামলার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদুল কবির বলেন, “চেক প্রতারণা আইনের ধারা অনুযায়ী এ মামলাটি আমলে নিয়েছেন আদালত। অভিযুক্তকে সমন পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সাজিদা ট্রেডিংয়ের লিয়াকত হোসেনের বিরুদ্ধে চেক প্রতারণা মামলা

সময় : ০৩:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫