গত ১৯শে আগস্ট ২০২৫ মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংসদ সম্মেলনের মাধ্যমে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) চট্টগ্রাম মহানগর ১৬২ জনের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এই সময় লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক হুজ্জাতুল্লাহ আবীর, উপস্থিত ছিলেন সদস্য সচিব মঈনুর রহমান চৌধুরী মাহি এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে ১৬ আগস্ট প্রধান সংগঠক নাঈম আহমেদের সুপারিশে কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ ১৬২ সদস্যের চট্টগ্রাম মহানগর কমিটি ছয় মাসের জন্য অনুমোদন করেন। আহ্বায়ক হুজ্জাতুল্লাহ আবীর লিখিত বক্তব্য বলেন ৪৭ থেকে ৭১ হয়ে ২৪ ইতিহাসের ধারাবাহিকতায় বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সকল আহত, পঙ্গু ও লড়াকু বিপ্লবীদের সুস্থতা কামনা করছি। আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী হতে এখানে একত্রিত হয়েছি—ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে এবং আমাদের কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতির ইতিহাসে এক বিপ্লবী বাক বদলের ঘটনা। এই বিপ্লবী শক্তির ধারাবাহিকতায়ই আপ বাংলাদেশ জন্মেছে— বাংলাদেশপন্থী রাজনৈতিক চেতনা, উদ্দীপনা এবং জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকার নিয়ে।
আমাদের মূল লক্ষ্যগুলো স্পষ্ট:
১. ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ।
২. আধিপত্যবাদের বিরুদ্ধে সচেতনতা।
৩. দুর্নীতির মোকাবিলা।
৪. ধর্মবিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকা।
৫. জনগণের অধিকার রক্ষা এবং সামাজিক চুক্তির পুনর্বহাল। চট্টগ্রাম, আমাদের দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মূল প্রাণকেন্দ্র। এখান থেকে আমরা ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, দুর্নীতি ও ধর্মবিদ্বেষের বিরুদ্ধে গণআন্দোলনকে শক্তিশালী করে তুলবো।
চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি জনস্বার্থভিত্তিক আন্দোলন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সামাজিক সংহতি প্রতিষ্ঠায় নিবেদিত থাকবে। আমরা স্পষ্টভাবে বলছি—আপ বাংলাদেশ কখনো ক্ষমতাকেন্দ্রিক, ব্যক্তি পূজার বা দুর্নীতিবান্ধব রাজনীতি করবে না। আমরা রাজনীতি করব জনগণের স্বপ্ন, আশা, অধিকার রক্ষা, সামাজিক চুক্তির পুনর্বহালের জন্য। আজ থেকে চট্টগ্রাম মহানগরে আহবায়ক কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আমরা জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখব। আপনাদের ধন্যবাদ।
বাংলাদেশের মুক্তি সংগ্রামে জয় হোক জনগণের! ইনকিলাব জিন্দাবাদ! স্লোগান দেন। ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) চট্টগ্রাম মহানগর শাখা — নতুন আহ্বায়ক কমিটি (১৬২ সদস্য) আহ্বায়ক হুজ্জাতুল্লাহ আবীর, সদস্য সচিব মশিউর রহমান চৌধুরী (মাহী), যুগ্ম আহ্বায়ক ডা. মোঃ রিয়াজুর রহমান তোফাক (মাবরুর), ওমর ফারুক, এডভোকেট দিলরুবা বেগম (মালা), মুহাম্মদ আবুল আহাদ আশরাফুল, আবু মনসুর মোঃ তারিক আসিফ, মোঃ ইয়াসির আরাফাত, আরাফাতে ইলাহী, শামীম হাসান, মোহাম্মদ তাইফ চৌধুরী, আসিফ চৌধুরী, আব্দুল আহাদ। যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, আব্দুল বাচেত জায়েদ, এবি তাহমিদ মাসুদ, মুশফিক বিন আনোয়ার, চৌধুরী ইমাজউদ্দীন ধীমান, সাদিয়া সুলতানা (আরনিন), মাঈনউদ্দীন, রবিউল হোসেন, কোহিনূর আক্তার (সীমা), আল নাফিজ রহমান, মঞ্জুর এলাহী (কাশ্মির) সদস্যরা হলেন তাসনিম ফাত্তাহ কিবরিয়া, ওমর ফারুক ফাহিম, মোঃ নয়ন ইসলাম, আরমান হোসেন, মারুফ হাসান, আরশাদুল আকবর জিসাদ, মোঃ মারুফ হোসেন, মায়েরুল ইসলাম মিরাজ, তাহিয়াত হোসাইন সাইফ, মোস্তফা শাহরিয়ার, ফোরকানুল ইসলান, জায়েদ চৌধুরী, আয়াতুল্লাহ বিন ফারুক আজাদ, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, শাহাদাত হোসেন জোবায়ের, আশরাফি জয়িতা, আরিফুল হক (জকি), আব্দুল্লাহ মোহাম্মদ রাকিব খান, ফাহিম উমর, নুসরাত জাহান, তাউসিফ হোসাইন, হামেদ হোসাইন, আব্দুল্লাহ আল মারুফ, মোঃ মুরাদ হাসান, তারেক উল ইসলাম, শাহ পরান, মোজাম্মেল আনোয়ার (রিহাব), এইচ এম আরিশ খান, জিহান উদ্দিন, মোহাম্মদ সাবিত চৌধুরী, মোহাম্মদ ফারুক হাসান, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ইমরান হোসেন তারেক, সিবগাতুল্লাহ সিফাত, জামিলুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম রুহী, জুবাইদুল ইসলাম রিদুয়ান, মোস্তফা রেজা আকিল, রায়হান হাসান সাকিব, সৈয়দ আনাস আহমেদ, ইশতিয়াক আহমেদ রাহাত, আহমেদ ফারদিন, সাদমান সাদেকিন, মোহাম্মদ আব্দুল, এইচ এম শহীদ, জাহের মোল্লা, আয়মান দোভাষ, আল আমিন, মোঃ আরমান, আয়েশা, যুবরাজ মোহাম্মদ আজম, নূরে আলম সুমন, সাফওয়ান মোহাম্মদ আরমান, মেহেদী হাসান মেরাজ ভূঁইয়া, হায়দার আজম চৌধুরী, ডাঃ মোহাম্মদ তানভীর রহমান, জেবিন খান, সালমান ফার্সী, রাহাত মজুমদার, কাজী তাফহীমুল হক, মোঃ শামসুল আলম, মোঃ রাফসান, নাইমুর রহমান আশিক, শাহরিয়ার আলম, মোফাজ্জল হোসেন চৌধুরী, নিয়াজ মাখদুম মাসুম, মিশকাত উদ্দীন, সাজ্জাদুল করিম রোহান, ওসমান গণি, আরহাম সাদীদ, সাকিবুল হাসান, ডা. হামদান নুরী নাবিল, মোঃ রাকিবুল ইসলাম ফাহিম, মোঃ আলী মোরশেদ, সদস্য জায়েদ হাসান তাহমিদ, আবু নাহিদ নিহান, আব্দুল আলবিন, মোহাম্মদ আমজাদ হোসেন, সুফিয়ান সায়মন সুফি, জাহিদুল ইসলাম রবিন, নাজমুল ইসলাম তায়েফ, সাখাওয়াত সাকিব, রাফায়েত হোসেন তামিম, আল মোস্তানিজ জনি, ফারহান আলম আলো, আল আমীন সাকী, রাকিব আল ইসলাম, আশরাফ উদ্দিন নয়ন, নুরুল আজম, মোঃ ইশমাম, মোঃ শাকিল শেখ, নাহিয়ান আবরার, মুজাহিদুর রহমান জিহাদ, তারেকুল ইসলাম, মোহাম্মদ তামিম, নকিবুল ইসলাম, মুফতি শেখ তৌকির আহমেদ, মুহাম্মদ আবদুল হান্নান, আব্দুল হামিদ খান, মোঃ আশরাফুর রহমান, ফাহাদ আল নিশান, আশরাফি জান্নাত চৌধুরী, মাহাবুবুল কাদের, মোঃ কফিল উদ্দিন, মোল্লা ইমতিয়াজ, ডাঃ বোরহান উদ্দীন মোঃ সাজ্জাদ, নিয়াজ উদ্দীন তামজীদ, ফখরুল ইসলাম, এহেসানুল আজিজ, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ মাহিম ইসলাম, ইশমাম বিন কালাম, আমিরুল হক, আসফিয়া সিদ্দিকা, ইফতিদা চৌধুরী হিজবুল্লাহ, আব্দুল্লাহ যায়েদ, মাহবুবুর রহমান, সাইমন আতিক, মোঃ মুশফিকুর রহমান, সজীব উদ্দীন, মোহাম্মদ শিপন, এ মাহমুদ, ডা. আমিনুল ইসলাম, ফরহাদুল হক শাহিন, সুহৃদ বড়ুয়া ধ্রুব, শমশের আলম, হোসাইন আহমেদ, হোসাইন আল ইরফান, সানজিদা ইয়াসমিন সুমাইয়া, সোহারা খানম, নাজিয়া ওয়াসিকা, আরাফাত হোসাইন, মোহাম্মদ আনান, মোহাম্মদ মুহিত, ইমতিয়াজ হুসাইন তারেক, মেহরাব হোসেন হৃদয়, আরিস খান ও মোহাম্মদ আশিক
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ