০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শুভ, শুভ, শুভ দিন শ্রীকৃষ্ণের জন্ম জন্মদিন

আজ তিথি ও শুভ জন্মাষ্টমী। শুভ,শুভ, শুভ দিন,ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন। এ শ্লোগানে মুখরিত সব মঠ মন্দির। এ উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবে। এদিনটি উপলক্ষে দেশে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (টি,এন,ও) রহমত উল্লাহ, সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা, থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান, বিএনপির উপজেলা আহবায়ক, হাজী এছাক চৌধুরী, সনাতনী সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস-পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল; তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস-দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন।

সময় : ০৪:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫