০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোটরযানের ২০১৮ কালো আইন বাতিল সহ ৮ দফা দাবিতে মানববন্ধন চট্টগ্রামে

“আমার কর আমি দিব, অন্যের কর আমি কেন দিবো” এ স্লোগানকে সামনে রেখে ৮ দফা দাবিতে চট্টগ্রামে এক বিশাল মানববন্ধন কর্মসূচি করেছে চট্টগ্রাম মহানগর পুরাতন গাড়ী ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি। এ সময় এই খ্যাতের ব্যবসায়ীরা মোটরযানের ২০১৮ সালের “কালো আইন” বাতিলের জোর দাবি জানান। গত ১১ই আগস্ট সোমবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম মহানগর পুরাতন গাড়ী ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ৮ দফা দাবীতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দফা গুলো হচ্ছে

১. পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের সাথে অগ্রিম আয়কর বাতিল করতে হবে।

২. পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন সহজ করতে হবে। ৩. পুরাতন গাড়ির পরিবেশ চার্জের অযৌক্তিক অংশ বাতিল করতে হবে।

৪. ঢাকা চট্টগ্রামে পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনে বৈষম্য বাতিল করতে হবে।

৫. পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে গাড়ির বিক্রেতা অসুস্থ থাকলে, সেইক্ষেত্রে ভিডিও কলে অথবা কমিশনের ব্যবস্থা করতে হবে।

৬. পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনের ফি কমাতে হবে। ৭. গাড়ির ডিজিটাল নাম্বার প্লেইটের হয়রানি বন্ধ করতে হবে।

৮. একের অধিক গাড়ির থাকলে ১৫০% অযৌক্তিক আয়কর বাতিল করতে হবে।

মানববন্ধনে এই অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, আমানত উল্লাহ,মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ এরশাদুল করিম, মোহাম্মদ ওয়াহিদুর রহমান, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম রাজু, মোহাম্মদ জসীম ও মোহাম্মদ শাহাদাত হোসেন জনি। মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ আক্কাস, হাসেম, মেহেভিস আলম শাওন, মোহাম্মদ আলমগীর হোসেন, শিবু দাশ, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ঈসা খান, মোহাম্মদ ইমরান সহ অন্যান্যরা।

সময় : ০২:১৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫