
নগরীর গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে জুলাই শহীদ মোহাম্মদ আলমের কবর জিয়ারতের মাধ্যমে চট্টগ্রাম মহানগর এনসিপির নবগঠিত সমন্বয় কমিটি তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। কবর জিয়ারতের পরবর্তীতে শহীদদের স্মরণে এবং বাংলাদেশের উত্তরোত্তর সফলতার জন্য দু’আ করা হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলো নবগঠিত কমিটির যুগ্ম সমন্বয়কারি বৃন্দ, সদস্য বৃন্দ ও বিভিন্ন থানার সংগঠক গন। দু’আ পরিচালনার পর মিডিয়ার উদ্দেশ্যে যুগ্ম সমন্বয়কারি ইরফানুল হক বলেন- আমরা শহীদদের আত্মত্যাগ বুকে ধারণ করে আমাদের কার্যক্রম পরিচালনা করবো। খুব দ্রুত সময়ের ভিতর আমরা থানায় ওয়ার্ড ছাড়িয়ে মহানগরের প্রতিটা মানুষের কাছে পৌছাবো। যুগ্ম সমন্বয়কারী আরিফ মইনুদ্দিন বলেন- জুলাই শহীদ ও আহতদের গড়ে তোলা এই নতুন বাংলায় আমরা দায় ও দরদের রাজনীতি করে এগিয়ে যাবো। আমাদের প্রতিটা পদক্ষেপ হবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। সমাপনি বক্তব্যে যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাফসান জানি বলেন- নয়া রাজনৈতিক বন্দোবস্তে প্রতিটা নাগরিক অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রাম এনসিপি সর্বাগ্রে ভুমিকা রাখবে। আমরা মানুষের দুয়ারে দুয়ারে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাবো। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাই হবে না। যুগ্ম সমন্বয়কারী মীর শোয়েব, জসিমউদদীন ওপেল, সাঈদুর রহমান, জোবাইর হোসেন ও সদস্যদের সহোযোগিতায় মাগরিবের আগ মুহুর্তে প্রোগ্রাম সফলভাবে সমাপ্ত হয়।
নিজস্ব প্রতিনিধি 











