চট্টগ্রাম ঐতিহাসিক ৩৬ জুলাই উপলক্ষে আপ বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিজয় মিছিলটি মিষ্টি বিতরণের মাধ্যমে শুরু হয়, যেখানে অংশ নেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সৌরভ আব্দুল্লাহ ও মোহাম্মদ রিয়াদ, চট্টগ্রাম মহানগরের সংগঠক মাহি চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, শামীম হাসান, রবিউল হোসেন, আব্দুল আহাদ, মাইনুদ্দিন, অ্যাডভোকেট দিলরুবা, তায়েফ চৌধুরী, কোহিনুর বেগম এবং জেলার সংগঠক ইঞ্জিনিয়ার আরিফ, সহ আরও অনেকে। বিজয় মিছিল শেষে সিদ্দিকি স্কয়ার রুফটপে শহীদদের স্মরণে এক দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, এবং বক্তব্য রাখেন আপ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দুই সম্মানিত সদস্য। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে সকলের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ