
বিশেষ প্রতিনিধিঃ এম, এ কাশেম, উত্তর চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসী হামলার ঘটনায় মীরসরাই উপজেলা বিএনপি ও যুবদলের ৫ শীর্ষ নেতা- যথাক্রমে সদ্য বিলুপ্তকৃত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গত জাতীয় সংসদ নির্বাচনে মীরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি, মীরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন এবং জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল হক কে বহিস্কারের প্রতিবাদে এবং তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়ার দাবিতে নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের নেতা-কর্মীরা ৩০ জুলাই (বুধবার) সকাল ১০ টায় বারইয়ারহাট পৌরসভায়ণ ও ১১ টায় মীরসরাই সদরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে। এতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
নিজস্ব প্রতিবেদক 











