০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে সন্ত্রাসীদের হামলায় উত্তপ্ত চট্টগ্রাম রাজনীতি

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি,

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় সাবেক রাষ্ট্রদূত, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক (বর্তমান) গোলাম আকবর খন্দকার সহ কমপক্ষে ২৫ নেতা-খর্মী আহত হয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গেছে, সম্প্রতি মৃত্যু বরণ করা দলের এক নেতার কবর জিয়ারত করতে যাওয়ার সময় অতর্কিতে একটি সন্ত্রাসী দল ওই সময় গোলাম আকবর খন্দকার ও তার সাথে থাকা অন্যান্য নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় তার গাড়ি সহ আরো দু’একটি গাড়ি ও ভাংচুর করে। সেখান থেকে পাওয়া একটি মাধ্যম থেকে জানা গেছে, গোলাম আকবর খন্দকার এর নিজ গ্রামের বাড়ি এলাকা রাউজানে তার বিপক্ষে একটি গ্রুপ দীর্ঘদিন যাবত তার নির্দেশনার বাইরে গিয়ে দলীয় কর্মকাণ্ড চালাতে থাকলে তার সাথে ওই গ্রুপিং নেতার মতো প্রার্থক্যের সৃষ্টি হয়। আর সেই কারণে উক্ত ঘটনা ঘটতে পারে বলে ও ধারণা দিয়েছেন ওই সূত্র। তবে, কেউ কেউ বলাবলি করছে- সেখানকার ঘটনাটি বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাতে হয়েছে। অন্য একটি পক্ষ জানায়, বিতাড়িত আওয়ামী মদদপুষ্ট সন্ত্রাসীদের এই বর্বরোচিত হামলা। হামলায় গোলাম আকবর খন্দকার সহ অন্তত: ২৫ জন নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে ও প্রত্যক্ষদর্শির বরাতে জানা গেছে। সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রাউজান পৌরসভার ১ নং ওয়ার্ডের সত্তারঘাট রাঙামাটি সড়কে এ ঘটনা ঘটেছে। সূত্র জানায়, হামলা-সংঘর্ষের সময় কেন্দ্রীয় বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের গাড়ি সহ আরো দু’একটি গাড়ি ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া কয়েকটি মোটরসাইকেলে ও আগুন ধরিয়ে দেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাম আকবর খন্দকার সহ অন্যান্য কয়েকজন নেতা-কর্মী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় পুরো রাউজান উপজেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

সময় : ০১:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫