নিজস্ব প্রতিনিধিঃ বোয়ালখালীতে ভ্রাম্যমাণ অভিযানে ৩ টি ঔষধের দোকানে ১১ হাজার টাকা জরিমানা ও দরবার মেডিকো,কে সীলগালা করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার গোমদন্ডী ফুলতল ও চৌধুরীহাটে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। অভিযানে গোমদন্ডী ফুলতল এলাকার আল ইমাম মেডিকো,কে ৫ হাজার, বোয়ালখালী জেনারেল হাস্পাতালের নিচে ফার্মেসি,কে ২ হাজার,ও চৌধুরী হাট এলাকার দরবার মেডিকো,কে ২ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়। এবং ত্রিপল বিহীন বালু পরিবহনের দায়ে ট্রাক চালক নুরুল আলম ২ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৩ জন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর সংশ্লিষ্ট ধারায় ১ জন, অর্থদন্ড করা হয়। জন স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ