নিজস্ব প্রতিনিধিঃ এম আর তাওহীদ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮, বোয়ালখালী জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী হিসেবে উঠে এসেছেন একজন দক্ষ চিকিৎসক, সমাজসেবক ও জননন্দিত ব্যক্তিত্ব ডা. আবু নাসের। চিকিৎসা সেবার পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড ও মানবিক সহায়তায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। করোনাকালীন সংকটে মাস্ক, ওষুধ ও অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়ে তিনি এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ডা. আবু নাসেরের শিক্ষা ও পেশাগত জীবন তাকে এক জন আস্থাশীল নেতৃত্বে পরিণত করেছে। মেডিকেল শিক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি শুধু পেশাগত নয়, মানবিক দিক দিয়েও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এলাকার তরুণ সমাজ, শিক্ষার্থী, কৃষক, মেহনতি জনতা ও ধর্মপ্রাণ জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ছে প্রতিদিন। ডা. আবু নাসের বলেন, “আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। আমার স্বপ্ন – একটি শিক্ষিত, স্বাস্থ্যবান ও বৈষম্যহীন বোয়ালখালী গড়ে তোলা।” তিনি এলাকায় কর্মসংস্থান, আধুনিক স্বাস্থ্যসেবা, কৃষকের ন্যায্য দাম, শিক্ষা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তরুণ ভোটারদের মাঝে ডা. নাসেরের গ্রহণযোগ্যতা স্পষ্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। ছাত্র ও যুব সমাজ তার স্বচ্ছ ভাবমূর্তিকে স্বাগত জানিয়ে সামাজিক আন্দোলনে রূপ দিচ্ছে। বোয়ালখালী ০৮ আসনে পরিবর্তনের ডাক নিয়ে এগিয়ে আসা ডা. আবু নাসের এখন শুধু জামায়াতের প্রার্থী নন, বরং উন্নয়ন, মূল্যবোধ ও জনসেবার প্রতীক হিসেবে উঠে এসেছেন। আগামী নির্বাচনে যদি তিনি মনোনয়ন পান, তাহলে এলাকাবাসীর মাঝে তিনি হতে পারেন দৃঢ় নেতৃত্বের এক নতুন দিগন্ত।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ