নিজস্ব প্রতিনিধিঃ এম আর তাওহীদ, অদ্য ০১.০৭.২০২৫ইং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় স্থানীয় সাংবাদিকদের মিলনমেলা বসে গেল কাস্তুরী রেস্টুরেন্টের এক বিকেলের চায়ের আড্ডায়। বোয়ালখালী প্রেসক্লাবের বর্তমান অবস্থা, সংগঠনের স্বচ্ছতা, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে হয় প্রাণবন্ত আলোচনা। আড্ডায় উপস্থিত ছিলেন সিনিয়র ও নবীন সাংবাদিকবৃন্দ। তারা প্রেসক্লাবের গতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং একে যুগোপযোগী ও সকলের অংশগ্রহণমূলক করার উপর গুরুত্বারোপ করেন। একাধিক বক্তা বলেন, "প্রেসক্লাব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি সকল সংবাদকর্মীর সম্মিলিত প্ল্যাটফর্ম হওয়া উচিত।" আলোচনায় উঠে আসে সংগঠনের আর্থিক স্বচ্ছতা, নিয়মিত সভা আয়োজন, সদস্য তালিকা হালনাগাদসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। কিছু সাংবাদিক ক্লাবের অভ্যন্তরীণ কোন্দল ও মনোমালিন্যের বিষয়েও মুখ খোলেন। আড্ডার শেষে সবার মাঝে ঐক্য গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং প্রেসক্লাবকে একটি কার্যকর ও গণমুখী সংগঠনে পরিণত করতে সমন্বিত উদ্যোগের কথা বকা হয়।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ