০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নগর ভবনে শ্রমিকদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

ঢাকা প্রতিনিধি : কাজী আশরাফুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে শ্রমিক দলের একটি অংশের নেতৃত্বে আরিফ চৌধুরী টানা ৩৯ দিন নগর ভবনে তালা দিয়ে রাখেন। সমালোচনার মুখে গতকাল (২৩ জুন) তালা খুলে দেওয়া হলেও আজ মঙ্গলবার আবারও নগর ভবনে অবস্থান নেন আরিফ চৌধুরী ও তার সমর্থকরা। তাদের দাবির মধ্যে ছিল ইশরাক হোসেনকে শপথ পড়ানো এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পদত্যাগ। এ সময় শ্রমিক দলের আরেক অংশের নেতা আরিফুজ্জামান প্রিন্সের সমর্থকরা এসে তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। পরে আরিফ চৌধুরী ও তার সঙ্গে থাকা ইশরাক সমর্থকরা নগর ভবন থেকে সরে যান। শ্রমিকদলের নেতারা জানান, সংগঠনটিতে বর্তমানে দুটি কমিটি সক্রিয়, যার মধ্যে আরিফুজ্জামান প্রিন্সের কমিটির বৈধ রেজিস্ট্রেশন রয়েছে এবং তিনিই নগর ভবনের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছেন। সংঘর্ষের পর বিএনপি নেতা ইশরাক হোসেন তার পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেন। এ সংবাদ সম্মেলন আগামীকাল (২৫ জুন) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সময় : ১২:৫৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫