নিজস্ব প্রতিনিধিঃ মৌসুমী সব ফলের স্বাদে, এসো মাতি বর্ণিল উৎসবে এ স্লোগান কে সামনে রাখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ এসোসিয়েশন মৌসুমী ফল উৎসব ২০২৫, গত ২১ শে জুন শনিবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ এমবিএ এসোসিয়েশন নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয়। আম, জাম, কাঁঠাল, লিচু, জাম্বুরা, আতা, গাব, কলাসহ বিভিন্ন ফলের সমারহে আয়োজিত এ ফল উৎসব এবং সবাই মিলে একত্রে উদযাপন একই সাথে আনন্দদায়ক ও স্মরণীয়। উৎসবে উপস্থিত সবাই উৎসবমুখর এ আয়োজনের ধারাবাহিকতা সুন্দরভাবে ধরে রাখবার প্রত্যয় ব্যাক্ত করেন। এমবিএ এসোসিয়েশন আয়োজিত মৌসুমী ফলের এ উৎসবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ সভাপতি এএনএম ওয়াজেদ আলী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইন উদ্দিন, নুর মোহাম্মদ বাবু, মাইনুল হোসাইন তামিম, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহেদুর রহমান , সাংগঠনিক সম্পাদক - আরিফ ইফতেখার, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রমজান আলী, সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ তসলিমুল আলম এবং এসোসিয়েশনের আজীবন সদস্য ও তাদের পরিবারবর্গ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বিনিময় ও আগামী দিনে এমবিএ এসোসিয়েশনের কর্ম পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং শীঘ্রই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা দেয়ার অংগীকারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ