০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1,"addons":3},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিনিধিঃ জেলা প্রেস ক্লাবের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ ২১ জুন, শনিবার নগরীর আগ্রাবাদ ক্লাবের অফিসে অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩টায় শুরু হওয়া এ আয়োজনে চট্টগ্রামের প্রবীণ ও নবীন সাংবাদিকেরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আবু মুছার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ম্যাগাজিনটিতে সাংবাদিকতার সমসাময়িক নানা বিষয়ে লেখা প্রকাশিত হয়েছে। এটি সাংবাদিক সমাজের চিন্তা, চেতনা ও অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।এই ম্যাগাজিনটি শুধু নবীন সাংবাদিকদের জন্য নয়, প্রবীণ সাংবাদিকদের জন্যও পেশাগত দিক থেকে একটি গুরুত্বপূর্ণ চর্চামূলক লেখনি ও মূল্যবান গ্রন্থ হিসেবে বিবেচিত। বক্তারা বলেন, পেশাগত উৎকর্ষ সাধনে এটি এক অনন্য সহায়ক হবে। তাই সকল সাংবাদিক, বিশেষ করে নবীনদের সংগ্রহে বইটি থাকা উচিত। সভায় উপস্থিত সাংবাদিকরা আরো বলেন, “আমরা যারা চট্টগ্রামে সাংবাদিকতা করি, আমাদের মধ্যে বিভাজন নয়, বৈষম্য নয়—প্রয়োজন ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা।” সভায় আরো বক্তব্য রাখেন, ক্লাবের উপদেষ্টা গৌতম কুমার রায়, সহ-সভাপতি মো. কামাল উদ্দিন, মাসুদ আলম সাগর, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, সহ-সম্পাদক মনজুর আহমেদ সোহেল, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক রাশেদী, নির্বাহী সদস্য হাসান মেহেদী, সদস্য মো. জুবায়ের হোসাইন, মো. জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন, মামুন উদ্দিন, রাজীব চক্রবর্তী প্রমুখ।

চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

সময় : ০৯:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫