০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নগর ভবনে প্রথমবারের মতো সভা করলেন ‘ঘোষিত মেয়র’ ইশরাক

ঢাকা প্রতিনিধিঃ কাজী আশরাফুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা ও ‘ঘোষিত মেয়র’ ইশরাক হোসেন। সোমবার (১৬ জুন) নগর ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতে করণীয় নিয়ে আলোচনা হয়। ব্যানারে তাকে ‘মাননীয় মেয়র’ হিসেবে উল্লেখ করা হয়। এটি নগর ভবনে ইশরাক হোসেনের প্রথম সভা। এর আগে তিনি ঘোষণা দেন, নাগরিক সেবাসমূহ তাদের তত্ত্বাবধানে চলবে এবং নগর ভবনের প্রধান ফটকে তালা থাকলেও আন্দোলন চালিয়ে যাবেন তারা। উল্লেখ্য, ২০২০ সালের ঢাকার দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে জয়ী ঘোষণা করা হলেও নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে আদালতে যান বিএনপির প্রার্থী ইশরাক। চলতি বছরের ২৭ মার্চ আদালতের রায়ে সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তবে শপথ অনুষ্ঠান না হওয়ায় ১৫ মে থেকে ইশরাকের সমর্থকরা নগর ভবনের সামনে আন্দোলনে নামেন। একপর্যায়ে হাইকোর্ট রিট খারিজ করে দিলে আইনগত জটিলতা কেটে যায়, যদিও এখনও তার শপথ হয়নি।

সময় : ১১:০০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫