০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

চট্টগ্রাম বোয়ালখালীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি।’ রোববার (২৫ মে) সকালে সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে ২৫-২৭ মে অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রহমত উল্লাহ। পরে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: রহমত উল্লাহ, র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, উপজেলা প্রশাসন, ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সেবা গ্রহীতাসহ অনেকেই।  এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, তিন দিনব্যাপী আয়োজিত এ মেলায় স্থাপিত স্টলে ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদান করছে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহ।

সময় : ১০:৫৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫