দিদার হোসাইন , বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালী দক্ষিণ জলদী কৃষ্ণ চন্দ্র পালি বিদ্যালয়ের বৌদ্ধ ধর্মীয় শিক্ষক রনজিত বড়ুয়া ২৩শে মার্চ বুধবার নিহত হয়েছেন। পরিবারের দাবী নিজ বাড়িতে নৃশংস হামলার শিকার হন শিক্ষক। ২১শে মার্চ সোমবার মধ্যরাতে কিছু সন্ত্রাসী রনজিত বড়ুয়ার বাড়ির প্রধান ফটক ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং তার পুত্র বিপুলালংকার শ্রামণ কে খুঁজ করতে থাকে। বিপুলালংকার শ্রামণকে ঘরে না পেয়ে তার পিতা শিক্ষক রনজিত বড়ুয়ার উপর আক্রমণ করে এবং মারান্তকভাবে আহত করে। সকালে রনজিত বড়ুয়াকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর হাসপাতালে মৃত্যুবরণ করেন। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্হা নেওয়া হবে। রনজিত বড়ুয়ার মৃত্যুতে সমগ্র বাঁশখালী বৌদ্ধ পাড়ায় ভয় ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্হানীরা বলছেন বৌদ্ধ ধর্মীয় শিক্ষায় রনজিত বড়ুয়ার পরিবারের অবদানের জন্য এই আক্রমণ করা হয়েছে। রনজিত বড়ুয়ার পরিবার এবং বাঁশখালীর সমগ্র বৌদ্ধ গ্রামবাসী এই নৃশংস হত্যার বিচার দাবি করছেন।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ