
মোহাম্মদ তারেকঃ চন্দনাইশ( চট্টগ্রাম) প্রতিনিধি, চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী জামিরজুরি আ: রহমান উচ্চ বিদ্যালয়ের নবগঠিত (এডহক) কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রধান শিক্ষক জাফর আহাম্মদ’র সভাপতিত্বে ও শিক্ষক হাসান তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের (এডহক) কমিটির সভাপতি ইফতিয়ার উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এডহক কমিটির সদস্য দেলোয়ার হোসাইন, মাধবী লতা, দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দীন বাবলু, আমির হোসেন, সাংবাদিক ফয়েজুর রহমান, এস এম রাশেদ, নুর মোহাম্মদ, মোহাম্মদ ফারুক, ইউনুস,রাবিয়া বেগম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহাজারী বিএনপির সদস্য সচিব বাবু খান, হাকিম,ফরিদ, মিলু,জিহাদ মো: ফারুক, মো: ইউনুস, রফিক, মামুন, সাইফুল, মো বশির, শাকিল, কৃষ্ণ, মোজাম্মেল, চন্দন প্রমুখ।অভিষেক অনুষ্ঠানে এডহক কমিটির সভাপতি তার বক্তব্যে বলেন আমি সভাপতি হিসাবে নয়। আমি বিদ্যালয়ের মান উন্নয়নে সেবক হিসাবে কাজ করতে চাই। আমি সকলের সম্মিলিত প্রচেষ্টায় দোহাজারী জামিজুরী আ, রহমান উচ্চ বিদ্যালয়কে চট্টগ্রামের শ্রেষ্ট বিদ্যাপিঠ হিসাবে করার চেষ্টা করবো,যদি পরিচালনায় ব্যর্থ হই আমি নিজে পদত্যাগ করবো। অনুষ্ঠানে শেষে দোয়া ও মোনজাত করেন অত্র বিদ্যালয়ের হেড মাওলানা আলহাজ্ব মোহাম্মদ মহসিন আজাদী। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রতিষ্টাতা মরহুম আ: রহমানে কবরে ও দাতা স্বগীয় ভগিরত সিংহ হাজারীর শ্বশানে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।
নিজস্ব প্রতিবেদক 











