
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৬ নং পোপাদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল শুক্রবার বিকেলে আকুবদন্ডী মল্লা বাড়ি জামে মসজিদের ঈদগা মাঠে পূর্ণ মিলন অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামী পোপাদিয়া ইউনিয়ন শাখার এস এম ওসমান গণি সভাপতিত্বে ও সেক্রেটারি নাজিম উদ্দিন রেজা ও এস এম এবাদুল হক রিটুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা জামায়াতের আমীর ডা: খোরশেদ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জামায়েত ইসলামী বোয়ালখালী শাখার নায়েবে আমির ও চট্টগ্রাম ৮ আসনের জামায়েত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা: আবু নাছের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্র নেতা মহিউদ্দিন খোকন। বিশেষ অতিথি এস এম কামরুল হাসান মামুন। বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আরিফুল হক টিপু। বিশেষ অতিথি এস এম মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি বোয়ালখালী শ্রমিক কল্যাণ সভাপতি মাষ্টার হারুন রশীদ। বিশেষ অতিথি বোয়ালখালী উপজেলা জামায়েত ইসলামী বাইতুল মাল সেক্রেটারি আব্দুল মান্নান। দক্ষিণ জেলা ছাত্র শিবির অফিস সম্পাদক মোহাম্মদ ফাহিম। ছাত্র শিবির বোয়ালখালীর পূর্ব শাখার সভাপতি মোঃ গিয়াস উদ্দিন। মাওলানা নুরুল কবির। পোপাদিযা ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদীন,সহ-সভাপতি ইউচুপ রেজা, কধুরখীল ইউনিয়নের আমির সৈয়দ মোহাম্মদ ফরিদ, শেখ মহসিন আলী, আবু সিদ্দিক বাবুল কোম্পানি, নেতৃবৃন্দসহ শতশত নারী উপস্থিত ছিলেন। এ সময় ডাঃ আবু নাছের বলেন ফ্যাসিবাদকে আমরা ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করেছি। আমরা বিভাজিত হবো না। আর কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সে বিষয়ে আমাদেরকে এক থাকতে হবে। প্রতিটি এলাকায় নারীদের মাঝে বিনামূল্যে টিকাদান শুরু করা হবে, তালিকা তৈরি শুরু কয়েকদিন পর, সকলের সহযোগিতা করতে হবে। বক্তব্য আরও বলেন নারীদের কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে নারীদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 











