
মোহাম্মদ তারেকঃ চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রামের চন্দনাইশে জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সম্মানে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার ( ২৭ মার্চ ) বিকালে উপজেলার দি কিং অফ চন্দনাইশ কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আমীর মাও. কুতুবউদ্দিনের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি আহসান সাদেক পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর জাফর সাদেক।
বিশেষ অতিথি ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী, চট্টগ্রাম ১৪ চন্দনাইশ ( সাতকানিয়া আংশিক ) এলাকার জামায়াতে ইসলামী বাংলাদেশের সংসদ সদস্য মনোনীত প্রার্থী বিশিষ্ট চক্ষু সার্জন ডাক্তার মোঃ শাহাদাত হোসেন, চট্রগ্রাম দক্ষিণ জেলা জামায়াত সেক্রেটারি বদরুল হক, চন্দনাইশ পৌরসভা জামায়াতের আমীর কাজী কুতুবউদ্দিন, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, অধ্যাপক আযম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চন্দনাইশ উপজেলা সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম, সাবেক উপজেলা আমির মাওলানা আইয়ুব আলী , সাবেক উপজেলা সেক্রেটারি অধ্যাপক আমিরুল ইসলাম, এলডিপি নেতা আব্দুল মাবুদসহ বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক 











