০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয় সভাপতি মো: ইফতিয়ার উদ্দিন

চন্দনাইশ প্রতিনিধিঃ মোহাম্মদ তারেক, দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্য এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে সাবেক ছাত্র নেতা দোহাজারী পৌরসভার যুবদলের আহবায়ক মো: ইফতিয়ার উদ্দিন কে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে। ২৭ মার্চ বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলীর সই করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন করা হল। পদাধিকারবলে প্রধান শিক্ষক সদস্য সচিব, মোঃ দেলোয়ার হোসেনকে অভিভাবক প্রতিনিধি ও মাধবী লতা দাশ কে শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।

সময় : ০১:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫