০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চন্দনাইশে গাউসিয়া কমিটির উদ্যোগে ইফতার মাহফিল

চন্দনাইশ প্রতিনিধিঃ মোহাম্মদ তারেক, চট্টগ্রামের চন্দনাইশে সাতবাড়িয়া ৫ নং ওয়ার্ড গাউসিয়া কমিটি শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকাল চার টায় আসরের নামাজের পর পূর্ব সাতবাড়িয়া বাদশার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ ইব্রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি’র উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, এড মোজাম্মেল হক ফারুকী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী।  আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, দাওয়াতে ইসলামি বাংলাদেশ দোহাজারী দেওয়ান মাদ্রাসাতুল মদিনার মুদাচ্ছিস মাওলানা আবু সুফিয়ান আত্তারী, মওলানা আসিফ আহমদ আত্তারী ও মওলানা ইহসান আত্তারী। বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক, তৈয়ব উদ্দিন কাদেরী, সাংবাদিক এম হেলাল উদ্দিন নিরব, মো : হাবিব, মো: শুক্কুর, মো : বোরহান, শাহ মোহাম্মদ ফরহাদ, মো: হামিম, মো : দেলোয়ার, মো: হৃদয়, মো: লোকমান প্রমুখ। বক্তারা বলেন, মাহে রমজান বছরের বাকি এগারো মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। এ মাসের বিশেষত্ব অনেক বেশি। রমজান মাসেই মানুষ ও জিন জাতির মুক্তির সনদ কুরআন মজীদ একত্রে লাওহে মাহফূয থেকে প্রথম আসমানে বাইতুল ইযযতে অবতীর্ণ হয় এবং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট সর্বপ্রথম এ মাসেই ওহী অবতীর্ণ হয়। কুরআন মজীদে ইরশাদ হয়েছে- (তরজমা) ‘রমযান মাসই হল সে মাস যাতে নাযিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়াত এবং সত্যপথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ। হাদীস শরীফে এসেছে- রমযান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেওয়া হয়।’ -সহীহ মুসলিম, হাদীস ১০৭৯/২, অন্য এক হাদীসে এ মাসের ফযীলত বর্ণিত হয়েছে যে, ‘রমযান মাসের শুভাগমন উপলক্ষে জান্নাতের দরজাসমুহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানকে শৃংখলাবদ্ধ করা হয়।’ -সহীহ বুখারী, হাদীস ১৮৯৯; সহীহ মুসলিম, হাদীস ১০৭৯/১।

সময় : ১২:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫