চন্দনাইশ প্রতিনিধিঃ মোহাম্মদ তারেকঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, দোহাজারী পৌরসভা বিএনপি রাত ১২ টা ১ মিনিটে পোরসভা কার্যালয় শহীদ মিনারে ফুল অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। স্বাধীনতার ৫৪ তম বার্ষিকীতে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে দলের নেতৃবৃন্দ ও সদস্যরা একত্রিত হয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন এবং তাদের অত্যন্ত ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান।এতে উপস্থিত ছিলেন- দোহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব বাবু খান, সাবেক যুগ্ম আহবায়ক আমির হোসেন,সাবেক অর্থ সম্পাদক আহমদ মিয়া, বিএনপি নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু, আব্দুল হাকিম, আলী আকবর, শামসুল ইসলাম, আকতার হোসেন,মো: আজগর, ওয়ালিদ, যুবদল নেতা শাহজাহান, আব্দুর রহিম, পারভেজ, আহমদুর রহমান, তারেক, জামশেদ, মনজুরুল ইসলাম, ছাদেক, ছাত্রদল নেতা মো. তারেক, মোজাম্মেল,তৌহিদ, আতিক, মিরাজ, হাবিব, রাসিন, সায়েম, শহিদ, জামাল, ইরফান প্রমূখ।এসময় নেতারা একে অপরের সাথে মিলিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের দেশপ্রেম ও আত্মত্যাগের আদর্শকে অনুসরণ করার সংকল্প ব্যক্ত করেন,দোহাজারী পৌরসভা বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি অমর দিন, যেদিন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং দেশ স্বাধীনতার পথে এগিয়ে গিয়েছিল। তারা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আজকের স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয় উন্নয়ন নিশ্চিত করার জন্য নিজেদের দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন। মহান স্বাধীনতা দিবসে দোহাজারী পৌরসভা বিএনপি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে, জাতির মুক্তির জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি চিরকাল কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানায়। শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে, তারা বাংলাদেশের ভবিষ্যত উন্নয়ন এবং শান্তি রক্ষার জন্য নিজেদের কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ