চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথমবর্ষের পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছুদের ভোগান্তি কমাতে ‘হেল্প ডেস্ক’ স্থাপন করেছে শাখা
ছাত্র অধিকার পরিষদ। এ ছাড়া শিক্ষার্থীদের মাঝে ফ্রি পানি বিতরণ ও জরুরি সেবা দিতে মেডিকেল বুথও বসায় তারা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে নেতাকর্মীরা এসব উদ্যোগ গ্রহণ করেন।
ছাত অধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নানা রকম ভোগান্তির শিকার হন। তাদের ভোগান্তি কমানোর জন্যই নেতাকর্মীরা হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতা করার সিদ্ধান্ত নেন।
ছাত্র অধিকার পরিষদের আহবায়ক তামজিদ উদ্দিন বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আজকে ফ্রি পানি বিতরণ করেছি। বিভিন্ন তথ্য দিয়ে পরিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছি। পাশাপাশি মেডিকেল বুথ স্থাপন করেছি। সামনের পরীক্ষা গুলোতে ও ভর্তি পরীক্ষার্থীদের যেকোন প্রয়োজন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ পাশে আছি।
এ সময় সদস্য সচিব রোমান রহমান বলেন, বাড়তি ভাড়া আদায় ও খাবারের মাত্রাতিরিক্ত মূল্য আদায় এগুলোর বিরুদ্ধে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। আজকে
আমরা কিছু বাস ভাড়তি ভাড়া নেওয়ায় ড্রাইভার ও হেলপার কে প্রশাসনের কাছে হস্তান্তর করি।আগামীতেও আমরা মাঠে থেকে কাজ করবো। সবাইকে সাথে নিয়ে আমরা যেকোন সমস্যা সমাধানের চেষ্টা করব।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সায়েদ,যুগ্ম আহবায়ক হাছান, যুগ্ম আহবায়ক হানিফ
যগ্ম সদস্য সচিব হাবিব, যুগ্ম সদস্য সচিব মুজাহিদ,যুগ্ম সদস্য সচিব সবুজ,যুগ্ম সদস্য সচিব, কাজী বেলাল,যুগ্ম সদস্য সচিব মারুফ,সদস্য সাবিত
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ