
তৈয়ব চৌধুরী লিটনঃ চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) রাশেদুল ইসলাম, এএসআই (নিঃ) সুজন কুমার দাস, এএসআই (নিঃ) জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ ইং ২৬/০১/২০২৫ তারিখ রাত ০৪:১০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানাধীন পূর্ব ফরিদার পাড়া কবরস্থান সংলগ্ন মাজার গলির মুখে পরিত্যাক্ত প্লাটের ভিতরে হইতে ১০৪ (একশত চার) টি তাস ও নগদ ৭৯০ (সাতশত নব্বই) টাকা সহ আসামী ১। নূর মোহাম্মদ (৪০) পিতা- আব্দুল মান্নান, মাতা-ছাহেরা বেগম, সাং-পশ্চিম ফরিদার পাড়া (মিনু সাহেবের এর বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ আনোয়ার হোসেন (২২), পিতা- সোনা মিয়া, মাতা- জাহানারা বেগম, সাং- পশ্চিম ফরিদার পাড়া, সেলিম সাহেবের বাড়ী, থানা-চান্দগাঁও জেলা-চট্টগ্রাম, ৩। আব্দুল হান্নান (৫৫), পিতা-মৃতঃ শামশুল হক, মাতা-মনিফা বেগম, সাং-ছিরিয়াং রাজাপুর, পাটোয়ারী বাড়ী, থানা-লাকসাম,জেলা-কুমিল্লা, বর্তমান-সিরাজ কলোনী হামজার দিঘীর পশ্চিম পাড়, থানা- পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ রুবেল (২৫), পিতা-মোঃ রফিক, মাতা-ইয়ানুর বেগম, সাং- হরিগঞ্জ, বাহাদুর বাড়ী, থানা-লালমোহন, বর্তমানে-পূর্ব ফরিদার পাড়া, আনিস কলোনী, থানা-চান্দগাঁও জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ নাছির উদ্দিন (৪০), পিতা-মোঃ সায়েদুল হক, মাতা- মোছাঃ কদ বানু বেগম, সাং-রঘুনাথপুর, আবুল কাশেম এর বাড়ী, থানা-দাগনভূইয়া, জেলা-ফেনী, বর্তমানে- খতিবের হাট, মাজার গলি, শ্যামল এর বাড়ী, থানা- পাঁচলাইশ গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় অধর্তব্য মামলা রুজু হয়।
নিজস্ব প্রতিবেদক 











