
স্টাফ রিপোর্টর: ন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্লোবাল স্টাডিজ (এন আই জি এস) বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রচার এবং শান্তি ও ঐক্যের মজবুত ভিত্তি তৈরির লক্ষ্যে একটি বিশেষ সেমিনার আয়োজন করেছে। আজ ২৪ জানুয়ারি ২০২৫ আশুলিয়ার বোধিজ্ঞান বিদর্শন ভাবনা কেন্দ্রে অনুষ্ঠিত এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি শান্তি ও ঐক্যের পথ ধারাবাহিকতা নিয়ে এই সেমিনারের লক্ষ্য উদ্দেশ্য ছিল সমাজে শান্তি, ঐক্য, এবং ধর্মীয় সহাবস্থানকে শক্তিশালী করতে নীতি নির্ধারণ এবং আন্তঃধর্মীয় সহযোগিতার চর্চা উৎসাহিত করা। বক্তারা বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিতে ধর্মীয় সহনশীলতার ভূমিকা তুলে ধরেন। বক্তারা উল্লেখ করেন, ধর্মীয় সম্প্রীতি আমাদের জাতীয় অগ্রগতির ভিত্তি এবং বৈশ্বিক অঙ্গনে দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরির অন্যতম মাধ্যম। প্রধান অতিথি শ্রদ্ধেয় আশিন জিনা রক্খিতা মহাথেরো বলেন, “শান্তি ও সহনশীলতা বজায় রাখতে ধর্মীয় সম্প্রীতি অপরিহার্য। এটি শুধু জাতীয় উন্নয়নের জন্য নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” এইদিকে সাখাওয়াত খান আরো বলেন, “ গত ৫ আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থান এর পরে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা দেশকে একটি গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছে এবং এটি বর্তমান সময়ে একটি কার্যকর ফোর্স হিসেবে কাজ করছে। এই সম্প্রীতি এবং স্থিতিশীলতাই আমাদের জাতির অগ্রগতির চাবিকাঠি।” NIGS-এর নির্বাহী পরিচালক এ কে এম সায়েদাদ হোসেন বলেন, “আমাদের উদ্যোগ বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের একটি উদাহরণ তৈরি করবে।” সেমিনার শেষে নীতিনির্ধারকদের জন্য ধর্মীয় সম্প্রীতি জোরদারের দিকনির্দেশনা প্রণয়ন করা হয়। সংশ্লিষ্টরা আন্তঃধর্মীয় সংলাপ এবং সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠাতা পরিচালক ও মেডিটেশন প্রশিক্ষক, বোধিজ্ঞান বিদর্শন ভাবনা কেন্দ্রের শ্রদ্ধেয় আশিন জিনা রক্খিতা মহাথেরো, চেয়ারম্যান NIGS এবং ট্রাস্টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি দয়াল কুমার বড়ুয়া। এতে অনুষ্ঠানে আলোচকবৃন্দরা উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ড. মাইমুল আহসান খান, সাবেক চেয়ারম্যান আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ড. শরীফ শাকী, বিশিষ্ট গবেষক সাখাওয়াত খান, সাবেক কান্ট্রি ডিরেক্টর ইউনাইটেড নেশনস কল্যাণ বিশ্বাস, খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতা, সভাপতি এ জি চার্জ, কর্নেল ডা. আরিফ রহমান, সৌদি ন্যাশনাল গার্ড কর্নেল ছালাম (অব.) বীর প্রতীক প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক 











