কলকাতা প্রতিনিধি- আসাদ আলী, কলকাতার অবনীন্দ্রনাথ সভা ঘরে গত ১৪ই জানুয়ারি ২০২৫ তারিখ বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত কবিতা গান আলোচনায় সুন্দর একটি সন্ধ্যা উপহার পেল কলকাতা, ‘সমাজ ধারা’ র সহ সম্পাদক সুজাতা ঘোষের দক্ষ সঞ্চালনা ও সম্পাদক সোমনাথ ঘোষ মহাশয়ের সার্বিক পরিচালনায়। রীতা চ্যাটার্জি চৌধুরীর উদ্বোধনী সংগীত ও ‘শিল্পীর স্বাধীনতা’ শিরোনামে সম্পাদক সোমনাথ ঘোষ মহাশয়ের আলোচনা দিয়ে সভার সূচনা। বিশিষ্ট অতিথিবৃন্দরা হলেন- বিশিষ্ট কবি জয় গোস্বামী, কেতকী প্রসাদ রায়, নন্দিনী লাহা, মানসী রায় চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলী প্রমুখ। অতিথিদের সুচিন্তিত বক্তব্যের পর হয় কবিতা পাঠ ও শ্রুতি নাটক। কবিতা পাঠে ছিলেন মিতা রায়, বিউটি ভট্টাচার্য, সুদীপা ভট্টাচার্য্য, অনুরাধা দে, সবিতা সাহা, সুলতানা খান, সুজাতা দে, সোমা চক্রবর্তী, শ্যামলী দাস, রুমা সেন, জয়ন্তি খাঁ, অভিজিৎ শীল প্রমুখো। সুজাতা ঘোষের শ্রুতি নাটক প্রকাশ হয়। এছাড়াও শ্রুতি নাটক করেন নন্দিনী লাহা, স্বরচিত শ্রুতি নাটক সুজাতা ঘোষের ‘কন্ঠ মায়া’।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ