০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নৈহাটি উৎসব ২০২৪ এ কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কলকাতা প্রতিনিধি – আসাদ আলীঃ নৈহাটি উৎসব ২০২৪ এ এই উৎসব ত্রয়দশ বর্ষ। এতদঞ্চলে এই উৎসব এক সাড়া জাগানো উৎসব। শিশু কিশোর কিশোরী পৌড় বৃদ্ধ-বৃদ্ধা সবাইয়ের ক্ষেত্রেই এই মেলায় এক আকর্ষণীয় মিলন মেলা। এই উৎসবকে কেন্দ্র করে যেমন বিভিন্ন দোকানদার ছোটখাট ব্যবসায়ী উৎসাহ উদ্দিপনা নিয়ে তাকিয়ে থাকেন সারাবছর তেমনি কবি সাহিত্যিক শিল্পীরা তাঁদের সৃষ্টিকে সবার সামনে তুলে ধরার সুযোগ পান। খোলা মঞ্চে হয় ছড়া কবিতা পাঠ গান নাটক বিভিন্ন ছোট পত্রপত্রিকা স্টল দেন। বিভিন্ন প্রকাশনী তাঁদের বই পুস্তক নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। গত ২৪শে ডিসেম্বর ২০২৪ তারিখ মঙ্গলবার থেকে ৩১শে ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার পর্যন্ত রেলওয়ে ময়দান, নৈহাটিতে হয়ে গেল এই মেলা। মাননীয় বিধায়ক শ্রী সনৎ দে মহাশয় উৎসব কমিটির চেয়ারম্যান এবং পৌরপ্রধান শ্রী অশোক চ্যাটার্জী উৎসব কমিটির সভাপতি। এই উৎসবকে কেন্দ্র করে প্রতিদিনের মতো গত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ ছিল কবিতা পাঠের আসর নৃত্যনাট্য ও নাটক। প্রধান অতিথি ছিলেন ব্যারাকপুরের বিডিও মাননীয় গার্গী দাস মহাশয়া, সভাপতি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী রতন কুমার নন্দী, ব্যারাকপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির মৌমিতা দে, কাউন্সিলের চেয়ারম্যান কানাইলাল আচার্য, সমাজ কল্যাণ কেন্দ্রের প্রদীপ বসু তথা বাবলা দা এবং আরশি পত্রিকার সম্পাদক মিলন কুমার ঘোষ মহাশয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা। তারপর সভাপতি ও প্রধান অতিথি বরণ ও সম্মাননা প্রদান । তারপর স্বাগত ভাষণ দেন আরশি পত্রিকার সম্পাদক মিলন কুমার ঘোষ মহাশয়। তারপর একে একে অতিথিবৃন্দ ও সভাপতির বক্তব্য। কবিতা পাঠ করেন কবি সাংবাদিক ও চিকিৎসক আসাদ আলী, জিয়াউল হক মন্ডল, কার্তিক পোদ্দার, স্বপ্না রায়, শিবানী চ্যাটার্জী, কানাইলাল পাল, সুবীর মুখার্জি, সুমনা বিশ্বাস, সোনালী চ্যাটার্জী, বনানী চ্যাটার্জী প্রমুখ। ছিল শিশু শিল্পীদের অসাধারণ নৃত্যনাট্য ও নাটক। সঞ্চালনা মনোজ মুখার্জী ও সার্বিক পরিচালনায় সম্পাদক মিলন কুমার ঘোষ।

সময় : ০২:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪