চট্টগ্রাম জেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আজ ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখ সোমবার বেলা ০৩.০০ টায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে এম এ আজিজ স্টেডিয়াম চত্ত্বর পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
আগামী ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত (৫২ দিনব্যাপি) জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য এ উৎসবে সকল সরকারি দপ্তর নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন। সকল সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ ছাত্ররা এতে অংশগ্রহণ করবে। র্যালিতে অংশগ্রহণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম, উপপরিচালক (স্থানীয় সরকার, চট্টগ্রাম জেলা) জনাব মোঃ নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মনীষ দাশ, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, ছাত্র প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দসহ প্রমুখ।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ