তৈয়ব চৌধুরী লিটনঃ ভোরের কুয়াশার চাদর মুড়ে পৌষের শীতে শরীর কাপছে কর্ণফুলী নদীর বাতাসে মন ছুঁয়ে যাওয়া শীতের শুভ্রতায় ফুরফুরে মনটা একেবারেই আনমনে কর্ণফুলী নদীর চারপাশের দৃশ্যগুলো মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন ছিল, রাঙ্গুনিয়ার কোদালা চা বাগানে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) আনন্দ মূহুর্ত সম্মিলনের আয়োজন করা হয়েছিল বুধবার (২৫ ডিসেম্বর)। ঘড়ির কাঁটায় তখন সকাল প্রায় ৮টা। সকালের কোমল রোদ এসে পড়েছে কর্ণফুলীর বুকে। একটু পড়েই নদীর দুই পাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আমরা এগিয়ে৷ যাবো রাঙ্গুনিয়ার উদ্দেশ্যে তবে সময় একটু গড়াতেই যাত্রীরা একে একে উপস্থিত হতে থাকেন নগরীর ফিরিঙ্গিবাজার অভয়মিত্র ঘাটে। ফিরিঙ্গিবাজার অভয়মিত্র ঘাটে তখন মাঝিদের হৈইহাল্লা। ঘাট পারাপার হচ্ছে নদীর এপার হতে ওপারে ধীরে ধীরে বাড়ছে যাত্রীদের ভিড়। অবশেষে সকাল ৯ টায় অভয় মিত্র ঘাট থেকে ছাড়লো আমাদের ইঞ্জিনচালিত বোট। যাত্রা শুরু নদীর বুকে পানকৌড়ির দল আর ছুটে চলছে মাছরাঙা কিংবা বক। জাল নিয়ে ছুটে চলছে মাছের কিছু ডিঙি নৌকা। বালুর নৌকা, মাছের ডিঙ্গি নাও, সাম্পান, কোসা নৌকাও চোখে পড়ছে বেশ। এদিকে স্পিকারে মিলনমেলায় আচার্যের কণ্ঠে তরঙ্গায়িত হয়ে উঠলো খ্যাতিমান শিল্পী প্রয়াত সনজিত আচার্যের বিখ্যাত সেই গান ‘বাঁশখালী মইষখালী পাল তুলিয়া দিলে সাম্পান গুড়গুড়াই টানে’। তারপর জনপ্রিয় সব শিল্পীর গানে উজ্জীবিত আসর। একে একে গান পরিবেশন করেন মিলন আচার্য ও সুপ্রিয়া লাকী। বেলা ১১টায় সংক্ষিপ্ত আলোচনা পর্বে অংশ নেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি আবুল মনসুর, সাধারণ সম্পাদক আলিউর রাহমান, বনভোজন কমিটির চেয়ারম্যান লোকমান চৌধুরী, সদস্য সচিব কামাল পারভেজ, ফোরাম সদস্য সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, আইয়ুব আলী, আলী আহমেদ শাহীন, মোহন মিন্টু, নূর মোহাম্মদ রানা প্রমুখ। এদিকে গানের ফাঁকে ফাঁকে নিজ পেশার বন্ধুদের সঙ্গে আবেগ-উচ্ছ্বাসে আর ভালোবাসা বিনিময় পর্ব জমে ওঠে নৌকায়। আনন্দ-আড্ডায় মেতে ওঠেছিলেন সংবাদকর্মীরা ও তাদের পরিবার পরিজন। দুপুর ১১.৪০মিনিটে নির্ধারিত গন্তব্য রাঙ্গুনিয়ার কোদালা চা বাগানে পৌঁছে ছবি তোলাতেই ব্যস্ত হয়ে পড়েছেন সবাই। চা বাগানের সৌন্দর্য উপভোগে দলবেঁধে বেরিয়েও পড়েন অনেকে। আশপাশে চোখ পড়তেই দেখা গেল চারিদিকে শুধু সবুজ আর সবুজ। অসাধারণ সুন্দর বাগানের মাঝ দিয়ে বয়ে চলা পিছ ঢালা পাহাড়ি পথ। এরকম অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য অবলোকনে দলবেঁধে ঘুরতে ব্যস্ত সবাই আনন্দ ঘণ মুহুর্তে প্রাণে প্রাণ মিলেমিশে থাকার বন্ধুত্বের বন্ধনের আবদ্ধ এক মিলনমেলায় পরিনত হয়েছে, এমন আবেগ আর উচ্ছ্বাস বুঝিয়ে দিলো চট্টগ্রাম রিপোটার্স ফোরাম এর সদস্যরা বাঁধনে আলগা হয়নি মোটে ও কেউ, এভাবে মিলনমেলার আড্ডার ছবি তোলতে ব্যাস্ত সবাই - কেটে যায় প্রায় দুই ঘণ্টা। দুপুরের খাবারের পর্ব শেষে শুরু হয়েছিলো আকর্ষণীয় র্যাফেল ড্র এর পর্ব শেষে আবারও নিজ নিজ গন্তব্যে ফেরার প্রস্তুতি নিচ্ছে সবাই, বিকেল চারটায় নৌকায় আবারো সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা। শিল্পীদের কন্ঠে মেতে উঠে আবারো বিকেলের ঠান্ডা শীতের কনকনে বাতাসে ‘সাম্পানওয়ালার তুই আমারে করলি দিওয়ানা’ সহ পরিচিত সব গান। এসময়ে সুরের মূর্ছনায় মেতে ওঠে চারপাশে সহযোদ্ধারা গান ও নৃত্যর জমজমাট সমাহার ও মুগ্ধতা ছড়ায় দর্শক-শ্রোতাদের মনে। জনপ্রিয় সব গানে আসর মাতান শিল্পী মিলন আচার্য, সুপ্রিয়া লাকী, সাইফুল্লাহ চৌধুরী, রাজিব সেন প্রিন্স, অনুজ দেব বাপু, ডা. সায়মা, জাহাঙ্গীর আলম প্রমুখ। সূর্য আস্তে আস্তে হেলে পড়েছে পশ্চিম দিকে। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে এসেছে কর্ণফুলীর বুকে। কিন্তু নৌকা তখনও চলেছে গন্তব্যের দিকে। অবশেষে প্রায় সাড়ে ছ’টায় নোঙর করলো নৌকা। অন্যদিকে, আনন্দ-উচ্ছ্বাসের কয়েকঘণ্টার মিলনমেলা ভেঙে সবার বিদায় নেয়ার পালা।
সম্পাদকঃ এস এম মাহমুদুর রহমান
দৈনিক কর্ণফুলী সংবাদ