
কক্সবাজার কারিগরি শিক্ষার বিশ্বস্ত প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা বোর্ড ও এনএসডিএ এর নিবন্ধিত “উপকূলীয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার” (ইউটিটিসি) এ প্রশিক্ষণ নেওয়া প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষনোত্তোর সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। উক্ত সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট আইনজীবী এডভোকেট গোলাম ফারুক খান কায়সার, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও মানবাধিকার নেতা মোহাম্মদ সাইমুন আমিন, উপকূলীয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সেলিম উল্লাহ, সনদ বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন উপকূলীয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ইউটিটিসি) এর চেয়ারম্যান জনাব এইচএম জাহাঙ্গীর আলম, (ইউটিটিসি),বক্তব্য রাখেন পরিচালক ছিদ্দিক আহমদ আতিক (ইউটিটিসি), চীপ কো-অর্ডিনেটর আব্দুর রহিম (বাবু), আইটি ইঞ্জিনিয়ার ইউসুফ আলী সহ প্রশিক্ষণার্থী প্রমুখ। উপকূলীয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ইউটিটিসি) এর সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তব্যকালে অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট গোলাম ফারুক খান কায়সার,(ইউটিটিসি) বলেন যুগোপযোগী মহৎ সুন্দর দক্ষ উপযুক্ত জনশক্তি সৃষ্টি করার মত উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।এবং বক্তব্যকালে বিশেষ অতিথি সৃজনশীল দক্ষ জনশক্তি সৃষ্টি করা প্রশংসা করে বিভিন্ন সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এদিকে কর্মহীন মানুষের জীবনে কর্ম ফিরিয়ে আনা এবং কর্মদক্ষ মানুষ হিসেবে গড়ে তুলার পাশাপাশি বেকারত্ব দুরীকরণের লক্ষ্যে দীর্ঘ ২০১৯ সাল থেকে একযোগে কাজ করে যাচ্ছেন এবং কারিগরি শিক্ষা নিলে কর্ম মিলে বিশ্ব জুড়ে এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন এনজিও সরকারি বেসরকারি সংস্থার অর্থায়নে বাস্তবায়নাধীন বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহন করে দক্ষতা অর্জন ও উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকলের স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ আন্তরিক সহযোগিতা কামনা করেন কক্সবাজার উপকূলীয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার” (ইউটিটিসি) এর ফাউন্ডার চেয়ারম্যান এইচএম জাহাঙ্গীর আলম।
নিজস্ব প্রতিবেদক 











